লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য হচ্ছে এমন ধরনের সাহিত্য যা কথ্য বা গীত হয়

লোকসাহিত্য কাকে বলে

লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য (ইংরেজি: Folk literature বা Oral literature) হচ্ছে এমন ধরনের সাহিত্য যা লিখিত সাহিত্যের বিপরীতে কথ্য বা গীত হয়েছে, তবে অনেক মৌখিক সাহিত্যের অনুলিপি করা হয়েছে। লোক সাহিত্য বা মৌখিক সাহিত্যের জন্য লোককাহিনীবিদদের বিভিন্ন বর্ণনা থাকায় এদের কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। একটি বিস্তৃত ধারণা হচ্ছে এমন যে এটি মৌখিক প্রবাহের মাধ্যমে রক্ষিত … Read more

কমেডি হচ্ছে প্রধানত নাটকের একটি ধরন যেখানে বিষয়বস্তু হাস্যরসাত্মক

কমেডি

কমেডি (ইংরেজি: Comedy) হচ্ছে সাধারণভাবে সেই সাহিত্যকর্ম যেখানে বিষয়বস্তু এমনভাবে নির্বাচিত ও উপস্থাপিত হয় যেন তা আমাদের উৎফুল্ল করে তুলতে সক্ষম হয়। কমেডিতে চরিত্রের দুর্বিপাকে আমরা খুব চিন্তিত হই না। আমরা জানি এখানে সাংঘাতিক কোনো বিপর্যয় ঘটবে না এবং নাটকের শেষাংশ প্রধান চরিত্রদের জন্য সুখকর ও আনন্দদায়ক হবে। কমেডি কথাটি সচরাচর নাটক সম্পর্কে ব্যবহৃত হয়, … Read more

ছড়া হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য

ছড়া কি

ছড়া (ইংরেজি: Rhyme) হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য। বাংলা কবিতার ঘরোয়া গ্রামীণ ব্যবহারে ছড়া প্রধান ধারা হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। ব্রিটিশ উপনিবেশিক আমলে নতুন গদ্যভাষা আবির্ভাবের পূর্বে ছড়া বাংলা সাহিত্যের একটি শক্তিশালী ধরন হিসেবে বিবেচিত ছিল। সাধারণত স্বরবৃত্ত ছন্দে গ্রাম্য ছড়া বা লৌকিক কাব্য ধারা রচিত হয়েছে।[১] ছড়াকে মানুষের আদিমতম সাহিত্য-প্রয়াসগুলির অন্যতম … Read more

সাহিত্যে একক উক্তি বা মনোলোগ হচ্ছে একক চরিত্রের মানসিক চিন্তা প্রকাশের ভাষণ

একক উক্তি

একক উক্তি হচ্ছে নাট্যশালায় (গ্রীক ভাষায়: μονόλογος, “একা, নির্জন” এবং “বক্তৃতা”; ইংরেজি ভাষায়: Monologue) একটি একক চরিত্রের দ্বারা উপস্থাপিত একটি ভাষণ যা প্রায়শই তার মানসিক চিন্তাগুলি উচ্চস্বরে প্রকাশ করার জন্য, কখনোবা মাঝে মাঝে অন্য চরিত্র বা দর্শকদের সামনে সরাসরি সম্বোধিত হয়। একক উক্তি নাটকীয় মাধ্যমে যেমন নাটক, চলচ্চিত্র ইত্যাদিতে এবং একইসাথে কবিতার মতো অনাটকীয় মাধ্যমেও … Read more

ক্যাথারসিস বা বিমোক্ষণ পুঞ্জিভূত আবেগ প্রকাশের মাধ্যমে স্বাভাবিকে আসা

ক্যাথারসিস বা বিমোক্ষণ

ক্যাথারসিস বা বিমোক্ষণ বা মোক্ষণ (ইংরেজি: Catharsis) হচ্ছে মনের গভীরে পুঞ্জীভূত আবেগ ও মানসিক চাপ প্রকাশের মাধ্যমে অন্তরের প্রশান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটি শৈল্পিক প্রক্রিয়া। এই শুদ্ধিকরণের মূল লক্ষ্য হলো আবেগিক নবায়ন এবং মানসিক ভারমুক্তির মাধ্যমে নিজেকে পুনরায় আবিষ্কার করা। এর ফলে মনের জমে থাকা অস্থিরতা দূর হয়, ব্যক্তি তার মানসিক ভারসাম্য ফিরে … Read more

সংলাপ হচ্ছে সাহিত্যিক রচনায় দুটি চরিত্রের মধ্যকার কথোপকথন

সংলাপ

সংলাপ বা কথোপকথন (ইংরেজি: Dialogue) হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে লিখিত বা কথিত বাক্যালাপ বিনিময় এবং এটা সাহিত্যিক ও নাট্যরূপে আলাপের আদান-প্রদান চিত্রিত করে। দার্শনিক বা বক্তৃতার কৌশল হিসাবে এটি পাশ্চাত্যে মূলত প্লেটো দ্বারা বিকাশমান সক্রেটিক সংলাপের সাথে জড়িত, তবে প্রাচীন সাহিত্যগুলি তথা ভারতীয় সাহিত্যসহ অন্যান্য ঐতিহ্যের মধ্যেও সংলাপ পাওয়া যায়।[১] সাধারণ কথোপকথন থেকে … Read more

ট্রাজেডি হচ্ছে প্রধান চরিত্রের চরম বিপর্যয়ে পতিত হবার নাটক

ট্রাজেডি

ট্রাজেডি বা বিয়োগান্তক নাটক বা বিষাদাত্মক নাটক (ইংরেজি: Tragedy) হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ যখন তার পরিণতিতে প্রধান চরিত্রের জন্য চরম বিপর্যয় ডেকে আনে তখন সেই নাটককে ট্রাজেডি বলা হয়।[১] প্রাচীন কালের নিয়মে লিখিত ট্র্যাজেডি অন্য সকল প্রকার কাব্যের মধ্যে সবচেয়ে গভীরতাব্যঞ্জক, নীতিমূলক এবং সবচেয়ে সুফলদায়ক বলে গণ্য হয়ে এসেছে। সেহেতু এরিস্টটলের মতে, অনুকম্পা ও ভীতি বা … Read more

সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির লিখিত অথবা মুদ্রিত বিষয়

সাহিত্য

ব্যাপক অর্থে সাহিত্য (ইংরেজি: Literature) হচ্ছে যে কোনো লিখিত অথবা মুদ্রিত বিষয়। বিশেষ অর্থে সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির বহিঃপ্রকাশ। সাহিত্যকে মানব অভিজ্ঞতার নন্দনতাত্ত্বিক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। এই অর্থে উপন্যাস, ছোটোগল্প, মহাকাব্য, গীতিকবিতা এবং নাটক সাহিত্যের পর্যায়ে পড়ে।[১] এক কথায় বলা যায়, ইন্দ্রিয় দিয়ে ধারণকৃত পার্থিব বা মহাপার্থিব বা অপার্থিব চিন্তা চেতনা, অনুভূতি, … Read more