সাহিত্যিক বাস্তববাদ সত্যদৃষ্টি দিয়ে বিষয়বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করে

বাস্তববাদ

সাহিত্যিক বাস্তববাদ বা সাহিত্যিক বাস্তবতাবাদ (ইংরেজি: Literary realism) হচ্ছে সাহিত্যের একটি ঘরানা, শিল্পকলার বিস্তৃত বাস্তববাদের অংশ, যা অনুমানমূলক কথাসাহিত্য এবং অতিপ্রাকৃত উপাদানগুলিকে এড়িয়ে সত্যদৃষ্টি দিয়ে বিষয়বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করে।[১] এটি উনিশ শতকের মাঝামাঝি সময়ে ফরাসি সাহিত্যে স্তাদাঁলের দ্বারা এবং রুশ সাহিত্যে আলেকজান্ডার পুশকিনকে দিয়ে বাস্তববাদী শিল্প আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। সাহিত্যিক বাস্তবতা পরিচিত জিনিসগুলি … Read more

নীতিগল্প হচ্ছে রূপকথার ধরনে জীবজন্তুর গল্পের মাধ্যমে নীতিকথার প্রচার

নীতিগল্প

নীতিগল্প বা নীতিকাহিনী বা নীতিকথা (ইংরেজি: Fable) হচ্ছে রূপকথার একটি ধরন যাতে জীবজন্তুর গল্পের মাধ্যমে যখন নীতি বা আদর্শের কথা সংযোজিত হয়। নীতি কাহিনী মূলক গল্পের উদাহরণ হচ্ছে ঈশপের গল্প, পঞ্চতন্ত্র, হিতোপদেশ প্রভৃতি। এই সব নীতিকাহিনীর বেশির ভাগই যখন প্রথম বলা হয়েছিল, তারপর বহ, শতাব্দী পার হয়ে যাবার পরে সংকলিত হয়। যারা কাহিনী বলেছে তারা … Read more

রূপকথা বা পরির গল্প লোককাহিনী ঘরানার উদাহরণ যা ছোটগল্পের রূপ নেয়

রূপকথা

রূপকথা, রূপকথার গল্প, আশ্চর্য গল্প, যাদু গল্প, পরির গল্প বা Märchen (ইংরেজি: Fairy tale) হচ্ছে একটি লোককাহিনী ঘরানার একটি উদাহরণ যা একটি ছোট গল্পের রূপ গ্রহণ করে। রূপকথা শব্দের ইংরেজি হচ্ছে Fairy tale। রূপকথার মধ্যে রাজা, রাণী, রাজকন্যা, পরী, রাক্ষস, ক্ষোকস প্রভৃতি কাহিনী থাকে। রাজতন্ত্রের সময় কাল থেকে সম্ভবত রূপকথার সৃষ্টি হয়েছে বলে ধরা হয়ে … Read more

লোককথা বা লোককাহিনী লোকবিদ্যার ধরন যা কথা, কিসসা বা গপ নিয়ে গঠিত

লোককথা

লোককথা বা লোককাহিনি বা লোক কাহিনী (ইংরেজি: Folktale) হচ্ছে লোকবিদ্যা বা লোকাচারবিদ্যার (folklore) একটি ধরন যা সাধারণত প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে কথা, কিসসা বা গপ নিয়ে গঠিত হয়। গল্প বলা বা শোনার রীতি প্রাচীনকাল থেকে চলে আসছে। আমরা ছোটবেলা থেকে ঠাকুমা, দিদিমাদের মুখে মুখে গল্প শুনে আসছি। এই ট্রাডিশন প্রাচীন যুগ থেকে তথা আদিম যুগ … Read more

প্রবচন হচ্ছে সৃজনশীল, মননশীল ও প্রজ্ঞাবান ব্যক্তির অভিজ্ঞতাজাত ব্যক্তিগত সৃষ্টি

প্রবচন

প্রবচন বা বচন (ইংরেজি: Adage) হচ্ছে সৃজনশীল, মননশীল ও প্রজ্ঞাবান ব্যক্তির অভিজ্ঞতাপ্রসূত ব্যক্তিগত সৃষ্টি। অর্থাৎ এটি প্রায়শই কোনো একক লেখকের একক সৃষ্টি। কিন্তু পরবর্তীকালে লোকের মুখে মুখে তার ব্যাপক প্রচার ঘটে, ঠিক প্রবাদের মতোই। ফলে এইটিই এক অর্থে সর্বজনীনতা লাভ করে নিঃসন্দেহে। প্রবচন কিছু কিছু ক্ষেত্রে স্রষ্টার নামেই প্রচলিত হয় যেমন খনার বচন। কবি, সাহিত্যিক … Read more

গীতিকা বা গাথা কী? লোকসাহিত্যের এই উপবর্গের বৈশিষ্ট্য, অনন্যতা ও বিশ্লেষণ

গীতিকা

গীতিকা বা গাথা (ইংরেজি: Ballad) হচ্ছে লোকসাহিত্যের সর্বশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপবর্গ। প্রাচীন কালে নৃত্য সহযোগে যে-কবিতা গীত হতো, তাকেই গাথাকবিতা বলা হতো। গীতিকবিতার আদি রূপ হিসেবে গীতিকাকে বিচার করা হয়। সাম্প্রতিককালে, গাথা বলতে আমরা কোনো লোকপ্রিয় পল্লীগান অথবা ব্যক্তিবিশেষ বা প্রতিষ্ঠানের সমালোচনামূলক সহজ, সাবলীল, লঘুগীতি কবিতাকে বুঝে থাকি। গীতিকার মূল দুটি উপাদান হলো … Read more

প্রবাদ জ্ঞান বা অভিজ্ঞতার ভিত্তিতে উপলব্ধি করা সত্যকে মূর্তভাবে প্রকাশ করে

প্রবাদ

প্রবাদ (ইংরেজি: Proverb) হচ্ছে একটি সাধারণ, মূর্ত, ঐতিহ্যবাহী বক্তব্য যা সাধারণ জ্ঞান বা অভিজ্ঞতার ভিত্তিতে উপলব্ধি করা সত্যকে প্রকাশ করে। প্রবাদবাক্যগুলি প্রায়শ রূপক এবং সূত্রপূর্ণ ভাষা ব্যবহার করে। সম্মিলিতভাবে, তারা লোক কাহিনী (ইংরেজি: Folklore) এবং লোকসাহিত্যের একটি ঘরানা গঠন করে। প্রবাদ সম্পর্কে বলা হয় ‘wit of one, wisdom of many’। যে কোনো প্রবাদই বহুকালের বহুজনের … Read more

ভাদু মূলত কৃষি বা ফসল তোলার উৎসবকে কেন্দ্র করে আচার অনুষ্ঠানের গান

ভাদু গান

ভাদু গান (ইংরেজি: Bhadu Song) মূলত কৃষি উৎসব বা ফসল তোলার উৎসবের (ইংরেজি: Harvest festival) গান। ভাদুকে কেন্দ্র করে যেমন আচার-অনুষ্ঠান পালিত হয়, তেমনি আছে গান। ভাদু উৎসবের এই গানগুলি মৌখিক লোকসাহিত্যের আলোচ্য বিষয়। ভাদু পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তবর্তী বাংলার বিশিষ্ট লোকসঙ্গীতের ধারা। পশ্চিম বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ বীরভূম, দক্ষিণ-পূর্ব পুরুলিয়া প্রভৃতি অঞ্চলে ভাদু-উৎসব প্রচলিত। ভাদু … Read more

ধাঁধা বা ধাঁধাঁ হচ্ছে একমাত্র ভাব বা বিষয়কে রূপকের দ্বারা প্রশ্নের আকারে প্রকাশ

ধাঁধা বা ধাঁধাঁ

ধাঁধা বা ধাঁধাঁ (ইংরেজি: Riddle) হচ্ছে লোকসাহিত্যের অন্যতম শাখা যাতে একটি মাত্র ভাব বা বিষয়কে রূপকের দ্বারা প্রশ্নের আকারে প্রকাশ করা হয়। ধাঁধা হলো প্রাচীন ঐতিহ্যবাহী জ্ঞানের ভাণ্ডার, যার মূল উপকরণ দৈনন্দিন জীবনের ও সমাজের নানান উপাদান। ধাঁধাঁর মাধ্যমে মূল বক্তব্যকে প্রচ্ছন্ন ভঙ্গিতে প্রকাশ করা হয়। এই বিশেষ প্রকাশভঙ্গিটি হেঁয়ালির মধ্যেও দেখা যায়। ধাঁধাঁর মধ্যে একটা … Read more

পুরাণ বা মিথ হচ্ছে লোক সাহিত্যের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রকরণ

পুরাণ

পুরাণ বা পৌরাণিক কাহিনি বা মিথ (ইংরেজি: Myth) হচ্ছে লোকসাহিত্যের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রকরণ। লোকসাহিত্যের এই উপাদানটিকে প্রাচীনতম বলা যেতে পারে। প্রাচীন পূর্বপুরুষদের নানান অভিজ্ঞতার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না সে যুগে। সেই অব্যাখ্যাত অভিজ্ঞতাগুলির বর্ণনামূলক যে মৌখিক কাহিনিগুলি গড়ে উঠেছে সেগুলিই হলো আদিম মিথ। প্রাক কৃষিবিজ্ঞান যুগের মানসিকতায় রচিত এই কাহিনিগুলির ভিত্তিভূমি অলৌকিকের ওপর … Read more

লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য হচ্ছে এমন ধরনের সাহিত্য যা কথ্য বা গীত হয়

লোকসাহিত্য কাকে বলে

লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য (ইংরেজি: Folk literature বা Oral literature) হচ্ছে এমন ধরনের সাহিত্য যা লিখিত সাহিত্যের বিপরীতে কথ্য বা গীত হয়েছে, তবে অনেক মৌখিক সাহিত্যের অনুলিপি করা হয়েছে। লোক সাহিত্য বা মৌখিক সাহিত্যের জন্য লোককাহিনীবিদদের বিভিন্ন বর্ণনা থাকায় এদের কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। একটি বিস্তৃত ধারণা হচ্ছে এমন যে এটি মৌখিক প্রবাহের মাধ্যমে রক্ষিত … Read more

কমেডি হচ্ছে প্রধানত নাটকের একটি ধরন যেখানে বিষয়বস্তু হাস্যরসাত্মক

কমেডি

কমেডি (ইংরেজি: Comedy) হচ্ছে সাধারণভাবে সেই সাহিত্যকর্ম যেখানে বিষয়বস্তু এমনভাবে নির্বাচিত ও উপস্থাপিত হয় যেন তা আমাদের উৎফুল্ল করে তুলতে সক্ষম হয়। কমেডিতে চরিত্রের দুর্বিপাকে আমরা খুব চিন্তিত হই না। আমরা জানি এখানে সাংঘাতিক কোনো বিপর্যয় ঘটবে না এবং নাটকের শেষাংশ প্রধান চরিত্রদের জন্য সুখকর ও আনন্দদায়ক হবে। কমেডি কথাটি সচরাচর নাটক সম্পর্কে ব্যবহৃত হয়, … Read more

ছড়া হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য

ছড়া কি

ছড়া (ইংরেজি: Rhyme) হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য। বাংলা কবিতার ঘরোয়া গ্রামীণ ব্যবহারে ছড়া প্রধান ধারা হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। ব্রিটিশ উপনিবেশিক আমলে নতুন গদ্যভাষা আবির্ভাবের পূর্বে ছড়া বাংলা সাহিত্যের একটি শক্তিশালী ধরন হিসেবে বিবেচিত ছিল। সাধারণত স্বরবৃত্ত ছন্দে গ্রাম্য ছড়া বা লৌকিক কাব্য ধারা রচিত হয়েছে।[১] ছড়াকে মানুষের আদিমতম সাহিত্য-প্রয়াসগুলির অন্যতম … Read more

চেতনা প্রবাহ হচ্ছে সাহিত্য সমালোচনায় একটি বর্ণনামূলক উপায় বা পদ্ধতি

চেতনা প্রবাহ

চেতনা প্রবাহ বা চেতনার অন্তঃশীল প্রবাহ (ইংরেজি: Stream of consciousness) হচ্ছে সাহিত্য সমালোচনায় একটি বর্ণনামূলক উপায় বা পদ্ধতি যা “বর্ণনাকারীর মনের মধ্যে যে বহুবিধ চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি চলতে থাকে তা চিত্রিত করবার” চেষ্টা করে।[১] এটি সাধারণত অন্তরস্থ একক উক্তির (Interior monologue) রূপে থাকে এবং এটি বেখাপ্পা, খাপছাড়া বা অনিয়মিত বিরামচিহ্ন দিয়ে প্রকাশ পায়। সমালোচকরা বিভিন্ন … Read more

সাহিত্যে একক উক্তি বা মনোলোগ হচ্ছে একক চরিত্রের মানসিক চিন্তা প্রকাশের ভাষণ

একক উক্তি

একক উক্তি হচ্ছে নাট্যশালায় (গ্রীক ভাষায়: μονόλογος, “একা, নির্জন” এবং “বক্তৃতা”; ইংরেজি ভাষায়: Monologue) একটি একক চরিত্রের দ্বারা উপস্থাপিত একটি ভাষণ যা প্রায়শই তার মানসিক চিন্তাগুলি উচ্চস্বরে প্রকাশ করার জন্য, কখনোবা মাঝে মাঝে অন্য চরিত্র বা দর্শকদের সামনে সরাসরি সম্বোধিত হয়। একক উক্তি নাটকীয় মাধ্যমে যেমন নাটক, চলচ্চিত্র ইত্যাদিতে এবং একইসাথে কবিতার মতো অনাটকীয় মাধ্যমেও … Read more