চীনা ইতিহাসের রাজবংশগুলি ছিল বংশগত রাজতান্ত্রিক শাসনব্যবস্থা

চীনা ইতিহাসের রাজবংশ

চীনা ইতিহাসের রাজবংশ বা চীনা রাজবংশগুলি (ইংরেজি: Dynasties in Chinese history, or Chinese dynasties) ছিল বংশগত রাজতান্ত্রিক শাসনব্যবস্থা যা চীনের ইতিহাসের বেশিরভাগ সময় শাসন করেছিল। আনুমানিক ২০৭০ খ্রিস্টপূর্বাব্দে ইউ দ্য গ্রেটের রাজবংশীয় শাসনের উদ্বোধন থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি ১৯১২ সালে সিনহাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে জুয়ানটং সম্রাটের পদত্যাগ পর্যন্ত, চীন ধারাবাহিক রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। চীনদেশে … Read more

চীনে শ্রেণিসংগ্রাম প্রকাশিত হয়েছে শোষক ও নির্যাতকদের বিরুদ্ধে বিভিন্ন রূপে

চীনে শ্রেণিসংগ্রাম

চীনে শ্রেণিসংগ্রাম বা চীনে শ্রেণিসংগ্রামের রূপ (ইংরেজি: Class struggle in China) প্রকাশিত হয়েছে দাসমালিক, জেন্ট্রি, রাজতন্ত্র, আমলাতন্ত্র, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ উপনিবেশবাদসহ বিভিন্ন শোষক ও নির্যাতকদের বিরুদ্ধে লড়াইয়ের বহুবিধ ধরনে। সামন্তযুগে চীনে শ্রেণিসংগ্রাম জেন্ট্রি ও কৃষক: সামাজিক দ্বন্দ্ব ও পরিবর্তন নীতিনিষ্ঠ ধর্মপথের পথিক ঐতিহ্য গর্বিত চীনের সামাজিক ইতিহাসে পরিবর্তন আসত খুবই ধীরে। সামাজিক টানাপোড়েন যেহেতু তেমন স্পষ্ট … Read more

পুরনো চীনের অর্থনীতি ছিল গ্রামীণ কৃষিভিত্তিক

পুরনো চীনের অর্থনীতি

পুরনো চীনের অর্থনীতি, (ইংরেজি: The Economy of Ancient China) সেই সময়ের সমস্ত অর্থনীতির মতো (যা শিকারী-সংগ্রাহকের পর্যায় অতিক্রম করেছিল) কৃষিভিত্তিক ছিল। চীনা পরিবারের অধিকাংশই ছোট কৃষি গ্রামে বাস করত, এবং একেকটি গ্রামে এক ডজন বা তার বেশি পরিবার থাকত। পৌরাণিক সূত্র অনুসারে, দশ হাজার বছরেরও অনেক আগে সম্রাট শেন মুং চীনাদের ভূমি কর্ষণ শিখিয়েছিলেন। তারপর … Read more

চীনা জনগণের ধর্মচেতনার উৎস হচ্ছে কনফুসিয়াসবাদ, তাওবাদ ও বৌদ্ধবাদ

চীনা জনগণের ধর্মচেতনার উৎস

চীনা জনগণের ধর্মচেতনার উৎস (ইংরেজি: The source of religious ideas of the Chinese people) ছিল কনফুসিয়াসবাদ, তাওবাদ ও বৌদ্ধবাদ। অন্যান্য অনেক সামন্তবাদী সংস্কৃতির মতোই চীনা সামন্তীয় সংস্কৃতির প্রধান ভিত্তি ছিল ধর্ম। ধর্মাচরণের ভিত্তি আবার ছিল কতকগুলো সামাজিক সম্বন্ধ ও ‘সান-কাং’ বা তিন-বন্ধন, ‘লু-চি’ বা ছয় বিভাগ, ‘উ-লুন’, বা পাঁচ কুটুম্বিতা এবং ‘চিউ-ৎসু’ বা নয় পুরুষ। … Read more

কনফুসিয়াসবাদ বা কনফুসীয়বাদ প্রাচীন চীনে উদ্ভূত চিন্তা ও আচরণের ব্যবস্থা

কনফুসিয়াসবাদ

কনফুসিয়াসবাদ বা কনফুসীয়বাদ (ইংরেজি: Confucianism), রুইবাদ নামেও পরিচিত, প্রাচীন চীনে উদ্ভূত চিন্তা ও আচরণের একটি ব্যবস্থা। বিভিন্ন প্রকারে কনফুসিয়াসবাদকে ঐতিহ্য, একটি দর্শন, একটি ধর্ম, একটি মানবতাবাদী বা যুক্তিবাদী ধর্ম, শাসনের একটি উপায়, বা সহজভাবে জীবনযাত্রা হিসাবে বর্ণনা করা হয়েছে। চীনা দার্শনিক কনফুসিয়াসের (৫৫১-৪৭৯ খ্রিস্টপূর্বাব্দ) শিক্ষা থেকে কনফুসিয়াসবাদের বিকাশ ঘটে যাকে পরবর্তীতে ‘শতদর্শন শিক্ষায়তন’ (ইংরেজি: Hundred … Read more

তাওবাদ হচ্ছে প্রাচীন চীনের দর্শনের একটি মৌলিক সূত্র

তাওবাদ

তাওবাদ বা তাও ধর্ম (ইংরেজি: Taoism) হচ্ছে প্রাচীন চীনের দর্শনের একটি মৌলিক সূত্র। কনফুসীয় ধর্মের মতো তাওধর্মও চীনের একটি দেশীয় ধর্ম। চীনা জনগণের তিনটি বড় ধর্ম হচ্ছে কনফুসীয় ধর্ম, তাও ধর্ম ও বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম ভারত থেকে চীনা অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে। তাও বলতে স্বভাব, প্রকৃতি এবং পরবর্তীকালে প্রাকৃতিক বিধান বুঝাত। একে নীতির সূত্র বা … Read more

কুয়োমিনতাং ছিল সাম্রাজ্যবাদ চালিত চীনের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল

কুয়োমিনতাং

কুয়োমিনতাং বা চীনের কুয়োমিনটাং বা কেএমটি বা চীনের জাতীয়তাবাদী দল (ইংরেজি: Kuomintang এবং শব্দার্থে:  ‘Chinese Nationalist Party‘), ইংরেজিতে প্রায়শই বলা হয় চায়না জাতীয়তাবাদী দল বা চীনা জাতীয়তাবাদী দল (CNP), হচ্ছে চীন ও তাইওয়ানের একটি প্রধান রাজনৈতিক দল।  ১৯১৯ খ্রিস্টাব্দে বর্তমান রূপে গঠিত হবার পর থেকে চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ান উভয় অঞ্চলে এটি শক্তিশালী হয়েছিল। … Read more

আধা-সামন্তবাদী আধা-ঔপনিবেশিক চীন হচ্ছে ১৮৪০-১৯৪৯ খ্রিস্টাব্দের ইতিহাস

আধা-সামন্তবাদী চীন

আপাত-সামন্তবাদী বা আধা-সামন্তবাদী আধা-ঔপনিবেশিক চীন (ইংরেজি: Semi-feudal semi-colonial China) হচ্ছে আফিম যুদ্ধ থেকে নয়া গণতান্ত্রিক বিপ্লব পর্যন্ত, অর্থাৎ ১৮৪০ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দের চীনের ইতিহাস। ঐতিহাসিকগণ আফিম যুদ্ধকেই চীনের সামন্তবাদী যুগ ও আধুনিক যুগের বিভাজক-রেখা হিসেবে গণ্য করেছেন। কেননা, এর পরেই সামন্তবাদী চীন আধা-সামন্তবাদী আধা-ঔপনিবেশিক চীনে পরিণত হয়। সংস্কার আন্দোলন থেকে অসমাপ্ত বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব চীনের … Read more

চীনের সামন্তবাদী সমাজ হচ্ছে একাদশ খ্রিস্টপূর্ব থেকে সপ্তদশ শতাব্দীর সমাজ

চীনের সামন্তবাদী সমাজ

চীনের সামন্তবাদী সমাজ (ইংরেজি: Chinese Feudal Society) হচ্ছে চীনের ইতিহাসে একাদশ খ্রিস্টপূর্বাব্দ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক আফিম যুদ্ধের (১৮৩৯) আগে পর্যন্ত চীনে বিরাজমান সামন্তবাদী সমাজের যুগ। অর্থাৎ চীনে সামন্তবাদ শ্যাং রাজবংশের শুরু থেকে (১১ খ্রিস্টপূর্ব শতাব্দী – ১৭ শতাব্দী) অবধি অস্তিত্ব ছিল বলে অভিমত প্রকাশ করা হয়। কৃষিভিত্তিক চীনে খ্রিস্টপূর্ব একাদশ অব্দে সামন্তবাদের একটা … Read more

চীনের দাস সমাজ হচ্ছে অষ্টাদশ থেকে একাদশ খ্রিস্টপূর্বাব্দ অবধি বিরাজিত কাল

চীনের দাস সমাজ

চীনের দাস সমাজ (ইংরেজি: Slave society in China) হচ্ছে চীনের ইতিহাসে অষ্টাদশ থেকে একাদশ খ্রিস্টপূর্বাব্দ কাল পর্যন্ত বিরাজমান দাস যুগ। দাসপ্রথা চীনে শ্যাং রাজবংশের (১৮ তম-১২ খ্রিস্টপূর্ব শতাব্দী) রাজত্ব অবধি অস্তিত্ব ছিল বলে জানা যায়। শাং রাজত্বের আমলের আরম্ভকে চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস শেষ হয়েছে ধরা হয়। কারণ, সে সময় থেকেই যুদ্ধবন্দিদের দাস হিসেবে … Read more

চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস ও সংস্কৃতি এবং দাসব্যবস্থার রাষ্ট্র

চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস

চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস (ইংরেজি: History of the Primitive clan Society of China) হচ্ছে আনুমানিক নব্য প্রস্তর যুগের আরম্ভ থেকে বা প্রায় ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে লৌহ যুগের শুরু পর্যন্ত। উল্লেখ করা হয়, বস্তুনির্ভর সংস্কৃতিকে অনেক উঁচুস্তরে নিয়ে যাওয়া প্রাথমিক জাতিগুলোর মধ্যে তারা অন্যতম। অন্যান্য অঞ্চলের চেয়ে চীনের জনগণ লোহার ব্যবহার দেরিতে শুরু করে।[১] চীনের … Read more

চীনের ইতিহাস হচ্ছে প্রাচীন থেকে আধুনিককাল পর্যন্ত মুক্তির লড়াইয়ের ইতিহাস

চীনের ইতিহাস

চীনের ইতিহাস (ইংরেজি: History of China) হচ্ছে লিখিত পদ্ধতি উদ্ভবের পরে থেকে আধুনিককাল পর্যন্ত বিভিন্ন ধরনের জাতি ও জনগণের মুক্তির লড়াইয়ের ইতিহাস। সভ্যতা ও সংস্কৃতির বিচারে চীন শুধু প্রাচীন নয়, বড়ও বটে। অষ্টাদশ শতাব্দীতে চীন ছিল সবচেয়ে বড় সাম্রাজ্য। বর্তমান চীনের চাইতেও বেশি এলাকা তখন চীনের অন্তর্ভুক্ত ছিলো। তার কর্তৃত্ব বিস্তৃত ছিল আমুর অঞ্চলের সাইবেরিয়া … Read more

চীনা দর্শন হচ্ছে চীন দেশে উল্লেখযোগ্য মনীষাগত ও সাংস্কৃতিক বিকাশ

চীনা দর্শন

চীনা দর্শন বা চীনের দর্শন (ইংরেজি: Chinese Philosophy) হচ্ছে চীন দেশে উল্লেখযোগ্য মনীষাগত ও সাংস্কৃতিক বিকাশ। চীনা দর্শনের ইতিহাস ভারতীয় ও গ্রীক দর্শনের ন্যায় সুপ্রাচীন। খ্রীষ্টাব্দের হাজার বছর পূর্বেও চীনে জীবন ও জগৎ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের দার্শনিক আলোচনার সাক্ষাৎ পাওয়া যায়। এই সময়ে চীনে দর্শনের বৈশিষ্ট্য ছিল বস্তুবাদী। কিছু সংখ্যক দার্শনিক সূত্র এই সময়ে প্রচলিত … Read more

মাও সেতুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সাম্যবাদী বিপ্লবী

মাও সেতুং

মাও সেতুং বা মাও জেদং (ইংরেজি: Mao Tse-Tung; ২৬ ডিসেম্বর ১৮৯৩ – ৯ সেপ্টেম্বর ১৯৭৬ খ্রি.) ছিলেন মার্কসবাদী তাত্ত্বিক, চীনা বিপ্লবী, রাজনৈতিক নেতা, চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং চীন ভূখন্ডের প্রায় শতাব্দীকালের সামাজিক রাজনীতিক মুক্তি ও বিপ্লবের নায়ক। জাপানি দখলদার শক্তি এবং বিদেশী সাম্রাজ্যবাদের তাঁবেদার কুওমিনটাং নেতা চিয়াং কাইশেকের সামরিক বাহিনীর বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা … Read more

কনফুসিয়াস ছিলেন শরত বসন্তকালের একজন চীনা দার্শনিক এবং রাজনীতিবিদ

কনফুসিয়াস

কনফুসিয়াস (ইংরেজি: Confucius; ৫৫১–৪৭৯ খ্রিস্ট পূর্বাব্দ) ছিলেন শরত বসন্তকালের একজন চীনা দার্শনিক এবং রাজনীতিবিদ যাকে ঐতিহ্যগতভাবে চীনা ঋষিদের পরমোতকর্ষ হিসাবে বিবেচনা করা হতো। মানুষকে অসত্য থেকে সত্যে, অজ্ঞানতা থেকে প্রজ্ঞার পথে উত্তরণের জন্য জগতে যুগে যুগে যে সকল মহৎ চিন্তাবিদ দার্শনিক মানবতাবাদী মনীষী আবির্ভূত হয়েছেন, তাঁদের মধ্যে চীন দেশের কনফুসিয়াস অন্যতম। কনফুসিয়াসের আবির্ভাবের আড়াই হাজার … Read more