গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাট্যকার, কবি, অভিনেতা সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা

গিরিশচন্দ্র ঘোষ

গিরিশচন্দ্র ঘোষ (ইংরেজি: Girish Chandra Ghosh;২৮ ফেব্রুয়ারি, ১৮৪৪ – ৮ ফেব্রুয়ারি, ১৯১২) ছিলেন প্রখ্যাত নাট্যকার, সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক, অভিনেতা এবং সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা। বাংলা নাটকের স্বর্ণযুগ তাঁরই অবদান। তিনি ১৮৭২ সালে প্রথম বাঙালি পেশাদার নাট্য সংস্থা গ্রেট ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা করেছিলেন, প্রায় ৪০টি নাটক রচনা করেছিলেন এবং অভিনয় ও আরও অনেক নাটকে নির্দেশনা … Read more

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (ইংরেজি: Kazi Nazrul Islam; ২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিশ শতকের অন্যতম জনপ্রিয় আধুনিক বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। নজরুল বাংলা কবিতায় অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ … Read more

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন বাঙালি লেখক এবং চিত্রশিল্পী

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (ইংরেজি: Upendrakishore Ray Chowdhury; (১২ মে, ১৮৬৩ – ২০ ডিসেম্বর, ১৯১৫) ছিলেন একজন বাঙালি শিশু ও কিশোর সাহিত্যের লেখক এবং চিত্রশিল্পী। উপেন্দ্রকিশোরের জন্ম ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামের বিখ্যাত জমিদার বংশে। তার পিতা কালীনাথ রায়চৌধুরী ছিলেন নানাশাস্ত্রে পন্ডিত। এই কারণে মুন্সী শ্যামসুন্দর বলেও তিনি পরিচিত হয়েছিলেন। কালীনাথের ছিল পাঁচ পুত্র … Read more

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ইংরেজি: Sarat Chandra Chattopadhyay; ১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী। তাঁর রচিত গল্প ও উপন্যাসের জনপ্রিয়তা তুলনাহীন। বিগত একশ বছর যাবৎ তাঁর রচিত গল্প উপন্যাসের জনপ্রিয়তা ও সমাদর অম্লান রয়েছে। তৎকালীন সমাজের ক্রুটি বিচ্যুতি অনাচার স্খলন, কুসংস্কার, ভন্ডামী সুদক্ষ চিত্রকরের মত … Read more

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় উপন্যাসিক, কবি ও সাংবাদিক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ইংরেজি: Bankim Chandra Chattopadhyay; ২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন একজন ভারতীয় উপন্যাসিক, কবি ও সাংবাদিক। তিনি মূলত সংস্কৃত ভাষায় বন্দে মাতরমের রচয়িতা ছিলেন এবং ভারতীয় হিন্দুত্ববাদ ও সাম্প্রদায়িকতাবাদী স্বাধীনতা আন্দোলনের সময় তিনি ভারতকে মাতৃদেবতা হিসাবে কল্পনাকারী হিসেবে অনুপ্রেরণাদায়ী কর্মী ছিলেন। চট্টোপাধ্যায় চৌদ্দটি উপন্যাস লিখেছিলেন এবং বহু গম্ভীর, গম্ভীর-হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক, বৈজ্ঞানিক … Read more

মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উনিশ শতকের নবজাগরণের যুগের মহাকবি

মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত (ইংরেজি: Michael Madhusudan Dutt; ২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ছিলেন উনবিংশ শতাব্দীর নবজাগরণের যুগের বাংলা সাহিত্যের একজন মহাকবি, লেখক ও নাট্যকার। মধুসূদন দত্তের আবির্ভাব হয়েছিল নতুন জীবনমন্ত্র, তেজ ও শক্তির পূর্ণবেগ নিয়ে। তার জীবন কাহিনী তার বর্ণময় সাহিত্যের মতই ছিল বহুবিচিত্র ও বিস্ময়কর। যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ … Read more

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের একজন সমাজসংস্কারক, গদ্য লেখক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র শর্মা (ইংরেজি: Ishwar Chandra Vidyasagar; ২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) ছিলেন উনিশ শতকের বাংলা অঞ্চলের একজন বাঙালি সমাজসংস্কারক, শিক্ষাবিদ, গদ্য লেখক এবং একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব।  তার জন্ম ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। পান্ডিত্যের … Read more

অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা হচ্ছে ভাষণ ও আলোচনা

অনুপ সাদি

অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা বা বক্তৃতাপঞ্জি বা অনুপ সাদি প্রদত্ত বক্তৃতামালা (ইংরেজি: List of speeches given by Anup Sadi) হচ্ছে তিনি গত দুই দশকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যেসব আলোচনা ও ভাষণ প্রদান করেছেন তার একটি রেকর্ডকৃত তালিকা। এসব রেকর্ডের বেশিরভাগ গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সেলুলার বা মোবাইল ফোনের অডিও ও ভিডিও … Read more

অনিল ভট্টাচার্য ছিলেন বিশ শতকের গীতিকার ও সুরকার

অনিল ভট্টাচার্য (৯ আগস্ট ১৯০৮ – ১৪ ডিসেম্বর ১৯৪৪) আধুনিক বাংলা গানের জনপ্রিয় গীতিকার। তিনি জন্মেছিলেন উত্তর কলকাতায়। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করলেও শেষ পর্যন্ত সংগীতচর্চায় মনোযোগ দেন। ৩৬ বছরের জীবনকালে তিনি কয়েকশত গান রচনা করেছিলেন। সুরালো কণ্ঠ হওয়ায় নিজেই গান গেয়ে রেকর্ডও করেছিলেন।[১] তাঁর অন্য দুই ভাই হচ্ছেন সুরকার নির্মল ভট্টাচার্য … Read more

খোন্দকার আশরাফ হোসেন: উত্তরাধুনিক বাংলা কবিতার এক অনন্য রূপকার

খোন্দকার আশরাফ হোসেন

বিষয় তথ্য পুরো নাম খোন্দকার আশরাফ হোসেন জন্ম ৪ জানুয়ারি ১৯৫০; সরিষাবাড়ী, জামালপুর মৃত্যু ১৬ জুন ২০১৩; ঢাকা পেশা অধ্যাপক (ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), কবি ও গবেষক সাহিত্যিক ধারা উত্তরাধুনিকতা ও আধুনিকোত্তর বাংলা কবিতা উল্লেখযোগ্য কাব্য তিন রমনীর কাসিদা, সুন্দরী ও ঘৃণার ঘুঙুর, পার্থ তোমার তীব্র তীর পুরস্কার আলাওল সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, লিটল … Read more

কমরেড এম. এ. মতিন — এক আজীবন বিপ্লবী ও মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বুদ্ধিজীবীর জীবনদর্শন

বিপ্লবী নেতা কমরেড এম. এ. মতিন — ময়মনসিংহের প্রখ্যাত মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী তাত্ত্বিক ও শ্রমিক সংগঠক।

কমরেড এম. এ. মতিন বা মোহাম্মদ আবদুল মতিন (২০ নভেম্বর, ১৯৬০ — ২৯ সেপ্টেম্বর, ২০১৩) ছিলেন একজন প্রজ্ঞাবান আজীবন বিপ্লবী, প্রগতিশীল শ্রমিক ও কৃষক নেতা এবং তাত্ত্বিক গভীরতাসম্পন্ন মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বুদ্ধিজীবী। একাধারে কবি, সমাজসচেতন গীতিকার ও তীক্ষ্ণধী প্রাবন্ধিক হিসেবে তিনি শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তাদের অকৃত্রিম বন্ধু ও অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বিপ্লবী নেতা কমরেড সিরাজ … Read more

রণজিৎ মল্লিক বাংলা ভাষার সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক

রণজিৎ মল্লিক

রণজিৎ মল্লিক (জন্ম: ৫ এপ্রিল, ১৯৭৭) বাংলা ভাষা ও সাহিত্যের সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক। তাঁর কবিতায় রাজনীতি, প্রকৃতি ও ব্যঙ্গ রচনার মিশ্রণ দেখা যায়। সূক্ষ্ম ব্যঙ্গ করে তিনি যেমন সমাজের অসংগতি ও অন্যায্য বিষয়গুলোকে কবিতায় তুলে ধরেছেন, তেমনি রাজনীতিকে কবিতায় বিষয় হিসেবে তুলে ধরতেও দক্ষতা ও মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ও সমাজব্যবস্থার … Read more

আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের দার্শনিক ও চিন্তাবিদ এক প্রজ্ঞার প্রতিমূর্তি

আবুল কাসেম ফজলুল হক

আবুল কাসেম ফজলুল হক (ইংরেজি: Abul Quasem Fazlul Hoque, জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৪৪) যেসব মানুষের মাঝখানে বেঁচে আছেন সেসব মানুষের জন্যই তিনি ভেবেছেন এবং তাদের জন্যই তিনি কলম ধরেছেন। বার বছর বয়সে তিনি লিখে প্রকাশ করতে শুরু করেছিলেন এবং তা এখনো শরতের ছন্দময় স্নিগ্ধ মৃদু হাওয়ার মতোই অব্যাহত আছে। তিনি লিখেছেন বলেই আমরা তার লেখা … Read more

কাজী সালাহ উদ্দিন মুকুল: এক প্রগতিশীল কলম সৈনিক ও বিপ্লবী নেতার জীবনলেখ্য

কাজী সালাহ উদ্দিন মুকুল ওরফে মুকুল সারথি

কাজী সালাহ উদ্দিন মুকুল বা মুকুল সারথি (? – ০২ জুন ২০১৮) ছিলেন বিপ্লবী রাজনীতিবিদ, লেখক, কবি, বুদ্ধিজীবী ও সাম্যবাদী আন্দোলনের সংগঠক। তিনি ময়মনসিংহের মার্কসীয় পাঠচক্রের সদস্য এবং বিভিন্ন স্মরণ ও উদযাপন কমিটির সভাপতি, সদস্য সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি শেষ জীবনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির … Read more

শিবরাম চক্রবর্তী ছিলেন বিখ্যাত বাঙালি রম্যলেখক ও শিশু সাহিত্যিক

শিবরাম চক্রবর্তী

শিবরাম চক্রবর্তী (ইংরেজি: Shibram Chakraborty, ১৩ ডিসেম্বর, ১৯০৩ – ২৮ আগস্ট, ১৯৮০) বাঙালি শিশু সাহিত্যিক হিসেবে সমধিক প্রসিদ্ধ হলেও অম্লমধুর টিকা টিপ্পনী এবং গুরুগম্ভীর রচনাতেও দক্ষ ছিলেন। কথার পিঠে কথা চাপিয়ে সরস পান (Pun) রচনার ধারা তিনি বাংলা সাহিত্যে প্রবর্তন করেছিলেন যা শিবরামী স্টাইল নামে পরিচিত।  সুসাহিত্যিক শিবরাম জন্মসূত্রে মালদহের চাচল রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন। … Read more