বাংলাদেশের গণযুদ্ধ বা মুক্তিযুদ্ধ হচ্ছে স্বাধীনতার জন্য চালিত সশস্ত্র সংগ্রাম

বাংলাদেশের গণযুদ্ধ

বাংলাদেশের গণযুদ্ধ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ (ইংরেজি: Peoples War of Bangladesh) হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জনগণ স্বাধীনতার জন্য ১৯৭১ সালে যে গণযুদ্ধে অংশগ্রহণ করে তার নাম। এই যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত হয়। প্রধানত ১৫৭৬ সালে সংঘটিত রাজমহলের যুদ্ধের পরে বাংলার প্রধান অংশ আবার স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ রাষ্ট্রটি হচ্ছে একটি শোষণমূলক নয়া উপনিবেশিক … Read more

শহীদ লুৎফুন নাহার হেলেন: এক অকুতোভয় মাওবাদী বিপ্লবীর জীবন ও মহান আত্মত্যাগ

শহীদ লুৎফুন নাহার হেলেন - ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকুতোভয় মাওবাদী বিপ্লবী ও স্বনামধন্য শিক্ষক।

লুৎফুন নাহার হেলেন (ইংরেজি: Lutfunnahar Helen; ২৮ ডিসেম্বর, ১৯৪৭ — ৫ অক্টোবর, ১৯৭১) ছিলেন একাধারে ১৯৭১ সালের বাংলাদেশের মহান গণযুদ্ধের এক অসম সাহসী বীর সেনানী, প্রজ্ঞাবান মার্কসবাদী বিপ্লবী এবং সমাজ পরিবর্তনের অঙ্গীকারে দায়বদ্ধ একজন স্বনামধন্য শিক্ষক। একইসাথে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)-এর আদর্শিক লড়াইয়ে রাজপথের একজন অত্যন্ত বলিষ্ঠ ও সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ … Read more

বিপ্লবের মার্কসবাদী তত্ত্ব হচ্ছে আজ পর্যন্ত উঠে আসা সব থেকে স্পষ্ট বৈপ্লবিক চিন্তা

বিপ্লবের মার্কসবাদী তত্ত্ব

বিপ্লবের মার্কসবাদী তত্ত্ব বা বিপ্লবের মার্কসীয় তত্ত্ব (ইংরেজি: Marxist theory of Revolution) সম্ভবত আজ পর্যন্ত উঠে আসা সব থেকে স্পষ্ট বৈপ্লবিক চিন্তা। মার্কসবাদীদের মতে বিপ্লব হলো একটি ঐতিহাসিক প্রক্রিয়া যা সামাজিক পরিবর্তনের পথকে প্রশস্ত করে এবং যার মাধ্যমে শাসকশ্রেণির উচ্ছেদ ঘটে ও নতুন প্রগতিশীল শাসকশ্রেণির উদ্ভব ঘটে।[১] উনিশ শতকের পুঁজিবাদী উৎপাদনের অমানবিক দিকটার ফলে কার্ল … Read more

বিপ্লব সম্পর্কে তত্ত্ব কয়েক ধরনের তত্ত্ব প্রসঙ্গে আলোচনা

বিপ্লব সম্পর্কে তত্ত্ব

বিপ্লব সম্পর্কে তত্ত্ব (ইংরেজি: Theories of revolution) সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গভীরভাবে আলোচিত হয়ে থাকে। রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিপ্লবসমূহকে বিশেষ করে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে অধ্যয়ন করা হয়েছে। সেই এলাকার নেতৃস্থানীয় পণ্ডিতদের মধ্যে ছিলেন ক্রেন ব্রিনটন, চার্লস ব্রকেট, ফারিদেহ ফারহি, জন ফোরান, জন ম্যাসন হার্ট, স্যামুয়েল হান্টিংটন, জ্যাক গোল্ডস্টোন, জেফ গুডউইন, টেড রবার্টস গুর, ফ্রেড … Read more

‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থে মধ্যবিত্ত নারীর জীবনচিত্র ফুটে উঠেছে

অতঃপর একটি পোট্রের্ট

“অতপর একটি পোর্ট্রেট” পূরবী সম্মানিতের দ্বিতীয় ছোটগল্পের বই। প্রথম বইটি “আকালি বাড়ি যায়” সেখানে শ্রমজীবী নারীদের জীবনসংগ্রমের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তবে এই বইটি  মধ্যবিত্তদের নিয়ে লেখা। মোট ১৮টি গল্প আছে বইটিতে। প্রতিটি গল্পে নারী চরিত্র প্রধান হলেও শ্রমজীবী নারীদের মতো তারা চিন্তা-চেতনায় দিক থেকে স্বাধীন না। মধ্যবিত্তদের মাঝে একটি রোগ আছে তার নাম পেটি … Read more

বিপ্লব কেন হয় বা বিপ্লব সংঘটিত হবার কারণ প্রসঙ্গে

বিপ্লব কেন

বিপ্লব কেন হয় বা বিপ্লব সংঘটিত হবার কারণ (ইংরেজি: Causes of Revolution) বুঝতে হলে বিপ্লবের সংজ্ঞা থেকে শুরু করা যেতে পারে। বিপ্লবের কারণ তার সংজ্ঞার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। চারটি বিপ্লবের সাদৃশ্য বিবেচনা করে ক্রেন ব্রিন্টন The Anatomy of Revolution (১৯৬৫) গ্রন্থে বিপ্লবের একটি তত্ত্ব গড়ে তোলেন। বিপ্লবগুলি হলো ইংল্যান্ডের বিপ্লব (১৬৪০), মার্কিন বিপ্লব (১৭৭৬), ফরাসি … Read more

বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও সংগঠনের মৌলিক ও আকস্মিক পরিবর্তন

বিপ্লব

বিপ্লব বা রাজনৈতিক বিপ্লব (ইংরেজি: Revolution) হচ্ছে রাজনৈতিক ক্ষমতা এবং রাজনৈতিক সংগঠনের একটি মৌলিক এবং তুলনামূলকভাবে আকস্মিক পরিবর্তন। বিপ্লব ঘটে সাধারণভাবে অনুভূত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নিপীড়ন বা রাজনৈতিক অক্ষমতার কারণে যখন জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। বিপ্লব শব্দের অর্থ হলো আমুল পরিবর্তন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। যথা, ঔষধের ক্ষেত্রে, পদার্থবিদ্যার ক্ষেত্রে, রসায়নের ক্ষেত্রে, … Read more

বারট্রান্ড রাসেল ছিলেন একজন ব্রিটিশ মহাজ্ঞানী, চিন্তাবিদ, দার্শনিক ও মনীষী

বারট্রান্ড রাসেল

বারট্রান্ড রাসেল বা বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল বা বার্ট্রান্ড রাসেল (ইংরেজি: Bertrand Russell, ১৮ মে  ১৮৭২ – ২ ফেব্রুয়ারি ১৯৭০) একজন ব্রিটিশ মহাজ্ঞানী ছিলেন। একজন শিক্ষাবিদ হিসেবে, তিনি দর্শন, গণিত এবং যুক্তিবিদ্যায় কাজ করেছেন। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ দার্শনিক ও মানব কল্যাণব্রতী মনীষী হিসেবে তিনি বিশ্বশান্তির দূত হিসেবেও বিখ্যাত। নিজেকে তিনি বস্তুবাদী ও মুক্ত … Read more

রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক

রাজা রামমোহন রায়

রামমোহন রায় (ইংরেজি: Ram Mohan Roy; ২২ মে ১৭৭২ – ২৭ সেপ্টেম্বর ১৮৩৩) ছিলেন একজন ভারতীয় সংস্কারক যিনি ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ব্রাহ্মসভা থেকেই পরবর্তীকালে ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা ঘটে। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা … Read more

উদ্বৃত্ত মূল্য কাকে বলে?

উদ্বৃত্ত মূল্য

উদ্বৃত্ত মূল্য (ইংরেজি: Surplus Value) প্রত্যয়টি মার্কসের শ্রমভিত্তিক মূল্যতত্ত্বের (Labour theory of value) প্রধান অঙ্গ। মার্কসবাদী বিশ্লেষণ মতে, পুঁজিবাদী উৎপাদন পদ্ধতিতে পণ্য বিনিময়ের ফলে পুঁজিপতির যে পরিমাণ পুঁজি বেড়ে যায় তাকেই বলে উদ্বৃত্ত মূল্য।[১]   মার্কস উৎপাদনের মাত্র একটি উপাদান আছে বলে মনে করতেন, সেটা হলো শ্রম। পুঁজিপতি শ্রমিককে তার শ্রম বা শ্রমশক্তির বিনিময়ে যে … Read more

মহাকবি কালিদাস ছিলেন একজন ধ্রুপদী সংস্কৃত লেখক

মহাকবি কালিদাস

কালিদাস (দেবনাগরী: कालिदास; ৪র্থ-৫ম শতাব্দী) ছিলেন একজন ধ্রুপদী সংস্কৃত লেখক যাকে প্রায়শই প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ নাট্যকার এবং পালাকার হিসেবে বিবেচনা করা হয়। তাঁর নাটক ও কবিতা মূলত বেদ, রামায়ণ, মহাভারত এবং পুরাণ ভিত্তিক। তার তিনটি নাটক, দুটি মহাকাব্য এবং দুটি ছোট কবিতা কালের গ্রাস থেকে রক্ষা পেয়েছে। দক্ষিণ এশিয়ার প্রাচীন কবিদের মধ্যে বাল্মীকি ও বেদব্যাসের … Read more

মহর্ষি বাল্মীকি সংস্কৃত সাহিত্যের মহাকাব্য রামায়ণের রচয়িতা আদি কবি

বাল্মীকি

বাল্মীকি বা মহর্ষি বাল্মীকি (সংস্কৃত: वाल्मीकि, Vālmīki) সংস্কৃত সাহিত্যের আদি কবি হিসাবে পরিচিত। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টপূর্ব ১ম শতক পর্যন্ত বিভিন্ন সময়ে লেখা মহাকাব্য রামায়ণকে সেটার পাঠ্যের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাল্মিকীর রচিত বলে বিবেচনা করা হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম মহাকাব্য রামায়ণ। পারিবারিক জীবনের বাইরে যে এক বিশাল কর্মধারা প্রবহমান, তার নীতি নির্ধারণ করেছে … Read more

বেদব্যাস বা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ছিলেন মহাভারতের সংকলক

বেদব্যাস

বেদব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন বা ব্যাস বা ব্যাসদেব (সংস্কৃত: वेदव्यास, ইংরেজি: Veda Vyasa) ছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতে চিত্রিত একজন কিংবদন্তি ঋষি, এবং হিন্দু-ঐতিহ্যে সেই গ্রন্থের সংকলক হিসাবে বিবেচিত। তিনি ভারতীয় ধর্মীয় জীবনে গুরু রূপে এখনো পূজিত এক মহান তাপস। এই কারণে তার জন্ম তিথি শ্রাবণী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। মহর্ষি দ্বৈপায়ন ব্যাসের … Read more

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের গণতান্ত্রিক চিন্তাধারা

ফজলুল হকের রাজনৈতিক সাক্ষাৎকার

আবুল কাসেম ফজলুল হক যে গণতন্ত্র চিন্তা ও চর্চার কথা বলেছেন তা অনেক গভীর ও ব্যাপক। তাঁর চিন্তা দেশ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে জাতি, জাতি থেকে জাতিরাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রাকৃতিক পরিবেশে মানুষের আর্থ-সামাজিক সাংস্কৃতিক আবহে দেশ ভিত্তিক ঐক্যবোধ বা ঐক্যচেতনা গড়ে উঠে। এই ঐক্যচেতনাকেই জাতীয়তাবোধ বা জাতীয় চেতনা বলা হয়। জাতীয়তাবোধ সম্পন্ন জনগোষ্ঠীই … Read more

শ্রেণীসংগ্রাম হচ্ছে মার্কসবাদের একটি রাজনৈতিক উপাদান

শ্রেণিসংগ্রাম

শ্রেণীসংগ্রাম বা শ্রেণিসংগ্রাম (ইংরেজি: Class struggle) হচ্ছে মার্কসবাদের একটি রাজনৈতিক উপাদান। উৎপাদন (Manufacturing) ব্যবস্থার সমরূপের দ্বারা সৃষ্ট, শ্রম-অবস্থানের বিভিন্ন স্তরে অবস্থানরত জনগোষ্ঠী হলো শ্রেণি। সমঅবস্থান ও সমস্বার্থের চেতনা হলো শ্রেণিচেতনা। বর্তমান সমাজ শ্রেণিতে বিভক্ত। সাধারণ শ্রেণি স্বার্থের জন্য সংগ্রামেই দীর্ঘকাল ধরে নির্ধারিত হচ্ছে মানব সমাজের ঐতিহাসিক বিকাশ। সেই কারণে মার্কসবাদী তত্ত্ব শ্রেণিসংগ্রামকেই মনে করে ইতিহাসের … Read more